প্রিন্ট এর তারিখঃ Apr 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 27, 2025 ইং
এলাইট স্কুল এন্ড কলেজ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রতিনিধি (সাতকানিয়া) চট্টগ্রাম :
চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটের এলাইট স্কুল এন্ড কলেজের এলাইট বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এলাইট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
এলাইট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি নেজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার
আশীষ বরণ দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ন্যাশনাল বিল্ডার্স কেরানীহাট সাতকানিয়ার চেয়ারম্যান মাঈন উদ্দীন,
কেরানীহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, এলাইট ট্রাস্টের পরিচালক রবিউল হাসান খোকন, এলাইট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য জহির উদ্দিন প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট